JavaScript this Keyword
What is this Keyword
In JavaScript, the this (এই / ইহা)keyword refers to an object.
Remember : this সবসময় কোন একটা Object কে পয়েন্ট করে । তারমানে হলো এই this হচ্ছে কোন একটা Object. প্রোগ্রাম চলার সময় this keyword অবজেক্ট এর নাম দ্বারা Replace হয়ে যায়।
যেমন নিচের প্রোগ্রামটি দেখা যাকঃ
const person = {
firstName: "John",
lastName : "Doe",
id : 5566,
fullName : function() {
return this.firstName + " " + this.lastName;
}
};
উপরের উদাহরনে person নামে একটা অবজেক্ট তৈরী করা হয়েছে এবং firstName, lastName, id ও fullName(এই fullName প্রোপার্টিটা একটি নির্দিষ্ট function হতে ডাটা পাচ্ছে) নামে কিছু Property তৈরী হয়েছে।
এখন ৬নং লাইনে this.firstName দ্বারা বোঝানো হচ্ছে, এই firstName যেই অবজেক্টের অংশ সেই অবজেক্ট এর মাধ্যমে firstName কে কল করতে হবে । আর firstName যেহেতু person অবজেক্টের ভেতরেই ডিক্লেয়ার করা আছে তাই this দিয়ে তাকে কল করা হচ্ছে।